শীর্ষ দশে জায়গা হারালেন সাকিব-মেহেদী ও মুস্তাফিজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং নৈপুণ্য প্রদর্শন করেছিলেন বাংলাদেশি বোলাররা। যার ফলস্বরুপ টি-টোয়েন্টি বোলিং র‍্যাংকিংয়ে শীর্ষ দশে জায়গা করে নেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে দারুণ বোলিং করে শীর্ষ দশে ঢুকে পড়েন স্পিনার শেখ মেহেদী হাসানও।

কিন্তু এখন তিন জনই তাদের জায়গা হারিয়েছেন। বুধবার (৩ নভেম্বর) টি-টোয়েন্টি র‍্যাংকিং তালিকা হালনাগাদ করেছে আইসিসি। সেখানে বোলার ক্যাটাগরিতে ৭৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেছেন শ্রীলঙ্কার হাসারাঙ্গা ডি সিলভা। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার শামসির পয়েন্ট ৭৭০।

তালিকায় শীর্ষ দশে থাকা অন্যরা হলেন- ইংল্যান্ডের আদিল রশিদ (৭৩০), আফগানিস্তানের রশিদ খান (৭২৩), আফগানিস্তানের মুজিব উর রহমান (৭০৩), অস্ট্রেলিয়ার এডাম জাম্পা (৬৭১), দক্ষিণ আফ্রিকার নর্টজে (৬৩৩), অস্ট্রেলিয়ার অ্যাস্টন অ্যাগার (৬৩০), ইংল্যান্ডের ক্রিস জর্ডান (৬২৯) ও নিউজিল্যান্ডের ইস সদি (৬১৯)।

সাকিব আল হাসান তিন ধাপ পেছনে নেমে ১১তম স্থানে, শেখ মেহেদী পাঁচ ধাপ পেছনে নেমে ১৪তম এবং মুস্তাফিজ ছয় ধাপ পেছনে নেমে ১৬তম স্থানে অবস্থান করছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »