নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেটের সাথে দেশসেরা আইকনিক ফ্যান মোহাম্মদ শাহীনের যেন এক নাড়িরটান। টাইগার ক্রিকেট ও লাল সবুজের পতাকাকে মনের গভীরে লালন করেন তিনি। বাংলাদেশ ক্রিকেট দলের একনিষ্ঠ একজন সমর্থক মোহাম্মাদ শাহীন। দেশ কিংবা দেশের বাইরে, যেখানেই বাংলাদেশের খেলা থাকুক না কেন গ্যালারীতে তিনি থাকবেন’ই, এতে কোন সন্দেহ নেই। মাথায় পরচুলা আর বাহারি রংয়ের টুপি পড়ে থাকেন বলে, গ্যালারীতে তাকে আলাদা করেই সবার চোখে পড়ে। সারাবিশ্ব দাপিয়ে বেড়ান শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেটের প্রতি তার অকুণ্ঠ ভালবাসা ও দুর্বলতা থেকে।
আইসিসির সীকৃত টাইগার ক্রিকেটের এই এলিট ফ্যান এখন দুবাইতে অবস্থান করছেন। উদ্দেশ্য একটাই, গ্যালারিতে বসে চলতি টি-টুয়ান্টি বিশ্বকাপে টাইগারদের সমর্থনে গলা পাটানো।সুইডেন থেকে দেশের টানে দুবাই গিয়েছেন শুধুমাত্র দলের এই খারাপ সময়ে দলকে সাহস যোগাবেন বলে।সবকিছু ঠিকঠাক থাকলে মরুর দেশে ক্রিকেট গ্যালারিতে লাল-সবুজের প্রতিনিধিদের জন্য গলা পাটাতে দেখা যাবে তাকে।
মোহাম্মদ শাহিনের মতো এইরকম ক্রিকেট পাগল ভক্ত আছে বলেই ক্রিকেটটা এত সুন্দর। এইভাবে দেশের ক্রিকেটের প্রতি শাহিনের নিঃস্বার্থ ভালবাসা চলতে থাকুক অপ্রতিরোধ্য গতিতে এমনটাই প্রত্যাশা।
