নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এবারের বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে অনুর্ধ ১৯ বিশ্বকাপ জয়ী শামীম পাটোয়ারী।সাকিব ও সাইফুদ্দিন ইনজুরির কারণে একপ্রকার বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে। সোহান এখনো বিশ্রামে তাই এই সুযোগে বিশ্বকাপের বাকি দুটো খেলায় শামিম কে বাজিয়ে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত অভিষেক না হলেও সাকিব আল হাসানের বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশে দেখা যাবে শামিম পাটোয়ারি। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না সোহানের। বিশ্বকাপের বাছাই পর্বে ব্যাট হাতে তেমন কিছু করে দেখাতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটার। তবে নিজের ছন্দ ফিরে পেতে ব্যাটিং অনুশীলনে বেশ মনোযোগী সোহানকে পড়তে হয়েছে চোটের কবলে।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ব্যাটিং অনুশীলনের সময় তাসকিন আহমেদের বলে তলপেটে চোট পেয়ে মাঠে ছেড়েছিলেন তিনি। চোটের কারণে ক্যারিবীয়দের বিপক্ষেও খেলা হয়নি তাঁর। বিশ্রামে রাখা হলেও ইনজুরি থেকে এখনও সেরে উঠতে পারেননি তিনি।
ডমিঙ্গো বলেন, ‘সোহান কালকের খেলার জন্য ফিট না। ব্যাকআপ ব্যাটার হিসেবে শামিম রয়েছে। সৌম্যও আমাদের ব্যাকআপ ব্যাটার হিসেবে রয়েছে। অবশ্যই এই দুই ব্যাটার কালকের একাদশে থাকবে।’
