নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আফগানিস্তানের অভিজ্ঞ ব্যাটার আসগর আফগান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথেই ক্রিকেটকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রবিবার নামিবিয়ার বিপক্ষে ম্যাচই হবে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।
৩৩ বছর বয়সী আসগর আফগান এখন অব্দি ৬ টেস্ট, ১১৪ ওয়ানডে ও ৭৫ টি-টোয়েন্টিতে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। সব ফরম্যাট মিলে রান করেছেন ৪২১৫, আফগানদের নেতৃত্ব দিয়েছেন ১১৫ ম্যাচে।
আফগানদের প্রথম টেস্টে (২০১৮ সালে ভারতের বিপক্ষে) নেতা ছিলেন আসগর আফগান। তার নেতৃত্বে দল দুইটি টেস্ট জিতেছে।
৫৯ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে ৩৪ টিতে দলকে জিতিয়েছেন তিনি। ৫২ টি-টোয়েন্টির ৪২ টিতেই জিতিয়েছেন অধিনায়ক আসগর আফগান।
