শ্বাসরুদ্ধকর ম্যাচে মিলারের ব্যাটে দক্ষিণ আফ্রিকার জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

শ্রীলংকার বিপক্ষে শ্বাসরুদ্বকর ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয়। ওয়ানেন্দু হাসারাঙ্গার হ্যাটট্রিকের পরও জয় ছিনিয়ে নিতে পারেনি শ্রীলংকা। প্রথমে ব্যাট করে ১৪২ রান করে শ্রীলংকা।

টার্গেট তাড়া করতে নেমে ১ বল হাতে রেখে ৪ উইকেটের জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য শেষ ওয়ারে প্রোটিয়াদের প্রয়োজন ছিল ১৫ রান। লাহিরু কুমারার করা ২০তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে ডেভিড মিলারকে স্ট্রাইকে পাঠান কাগিসো রাবাদা।

স্ট্রাইকে গিয়ে ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান মিলার। চতুর্থ বলে সিঙ্গেল নেন তিনি। শেষ দুই বলে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১ রান। কাগিসো রাবাদা পঞ্চম বলে বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »