নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে খেলতে নামার আগের দিন ব্যাটিং অনুশীলন করতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন নুরুল হাসান সোহান। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান। যে কারণে তাদের দুজনকে চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেখা যাবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে।
আপাতত তাঁদের দুজনে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না সোহানের। ব্যাটিং অনুশীলনের সময় তাসকিন আহমেদের বলে তলপেটে চোট পেয়ে মাঠে ছেড়েছিলেন তিনি। চোটের কারণে ক্যারিবীয়দের বিপক্ষে খেলা হয়নি তাঁর। আপাতত তিনদিনের বিশ্রামে রাখা হয়েছে সোহানকে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিং করার সময় হ্যামিস্ট্রিং ইনজুরিতে পড়েন সাকিব। বাউন্ডারি সীমানায় দাঁড়িয়ে ফিল্ডিং করার সময় পায়ে টান খেয়ে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল অভিজ্ঞ এই অলরাউন্ডারকে। ম্যাচ শেষ হওয়ার পর থেকে তাঁকে ৪৮ ঘণটার পর্যবেক্ষণে রাখা হয়েছে।
