রাসেলের মতো ফিনিশার নেই, সেই আক্ষেপ রিয়াদের মনে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

একটি ম্যাচে ইনিংসের শেষ দিকে দ্রুত গতিতে রান তুলার দায়িত্বে থাকেন কেবল ফিনিশাররা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্দ্রে রাসেল ও কাইরন পোলার্ড ও ভারতের হয়ে হয়ে এই ভূমিকা পালন করে থাকেন হার্দিক পান্ডিয়া। তবে বাংলাদেশ এখনও এমন একজন ফিনিশার খুজে পায়নি।

অভিষেকের পর শামীম পাটোয়ারিকে নিয়ে আশা থাকলেও ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে রীতিমতো ব্যর্থ তিনি। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিনিশার হিসাবে শামীমকেই চেয়েছিলেন অনেকেই। বাংলাদেশ দলে রাসেলের মতো স্লগার না থাকায় আক্ষেপ প্রকাশ করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওভারের ৩ রানে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। জয়ের শেষ ওভারে ১৩ রান দরকার থাকলে তাতে ব্যার্থ হন আফিফ হোসেন ও মাহমুদউল্লাহ। এমন মুহূর্তে শামীম থাকলে জয়ের সম্ভাবনা ছিল কি না, ম্যাচ শেষে মাহমুদউল্লাহকে প্রশ্ন ছুঁড়ে দেন সাংবাদিকরা। প্রতিউত্তরে শামীম কখনোই স্লগার ব্যাটার না বলে জানান মাহমুদউল্লাহ।

প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘প্রথমে আমি আপনার ভুলটা ভাঙাই। শামিম কোনো স্লগার ব্যাটার না, সে একজন বিশেষজ্ঞ ব্যাটার। স্লগার বলতে আমার মনে হয় না বাংলাদেশ দলে এমন কেউ আছে রাসেলের মতো। আমার জানামতে এমন কেউ নেই বাংলাদেশ দলে। তো আমার বা টিম ম্যানেজমেন্টের মনে হয়েছে টপ-অর্ডারটা আরেকটু বড় করি যে কারণে আমিও একটু নিচে নেমেছি। তো আমরা চেষ্টা কররেছি টপ-অর্ডারটা যাতে শক্ত করে সাজানো য়ায়। এই চিন্তা ছিল আর কি।’

ক্যারিবীয়দের বিপক্ষে ১৯তম ওভারের শেষ বলে আউট হয়ে মাঠ ছাড়েন ৪৩ বলে ৪৪ রান করা লিটন দাস। এরপর উইকেটে এসে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি আফিফ। শেষ ওভারে ২ বল সুযোগ পেয়ে করেছেন মাত্র ২ রান। শামীম থাকলে উইকেটে এসেই মেরে খেলতে তারও কিছুটা সময় লাগত বলে মনে করেন মাহমুদউল্লাহ।

তিনি বলেন, ‘আমি আবারও বলছি শামিম কোনো স্লগার ব্যাটার না। সে একজন বিশেষজ্ঞ ব্যাটার। ওরও একটু সময় লাগে। সে মারতে পারে। সবাই মারতে পারে তবে সেজন্য মোমেন্টাম লাগে। সে মারতে পারে ওর গায়ে ওই রকম শক্তি আছে। সবারই এক-দুই বল সময় লাগে। কিন্তু আমার মনে হয় ওকে ওরকম স্লগার আখ্যা দেয়া ঠিক না।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »