নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ফ্রাঞ্জাইজি বিত্তিক সর্ব সংক্ষিপ্ত সংস্করণ টি-টেন লিগের এবারের আসরে আবুধাবির কোচ হিসাবে নিয়োগ পেয়েছেন সাবেক ইংলিশ নারী ক্রিকেটার সারাহ টেলর। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এই প্রথম কোচ হিসেবে পুরুষ দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এবার প্রথম হলেও এর আগে সাসেক্স পুরুষ দলের কোচ হিসেবে কাজ করেছিলেন টেলর। তিনি ছাড়া পুরুষদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিং করানোর অভিজ্ঞতা আছে কেবল জুলিয়া প্রিসের। সাধারনত ক্রিকেটে নারী কোচদের খুব একটা দেখা যায় না। টেলর মনে করছেন এটা খুবই স্বাভাবিক ব্যাপার এবং সবাই সহজভাবেই নেবে। কোচিং করানোটা উপভোগ করেন বলেও জানিয়েছেন তিনি।
টেলর বলেন, ‘আমি আশা করছি সবাই এটা খুব স্বাভাবিকভাবে দেখবে। আমি প্রথমবার (ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পুরুষ দলের দায়িত্বে) কিন্তু শেষ না। কোচিং করানোটা আমার আবেগ আর পুরুষ দলের সঙ্গে কাজ করাটা আরও বেশি রোমাঞ্চকর।’
ক্রিকেট নিয়ে পুরুষদের সঙ্গে কাজ করতে স্বাছন্দ্যবোধ করেন করেন সাবেক ইংলিশ এই ক্রিকেটার। সেই সাথে চ্যালেঞ্জ নিতেও পছন্দ করেন টেলর। তিনি মনে করেন নতুন পরিবেশে কাজ করাটা কোচদের জন্য চ্যালেঞ্জের। এ প্রসঙ্গে টেইলর বলেন,’‘পুরুষদের সঙ্গে কাজ করতে কখনোই আমার কোনো সমস্যা ছিল না এবং আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। সবাই চেষ্টা করেন নিজেকে প্রমাণ করতে তবে নতুন পরিবেশে কাজ করাটা কোচদের জন্য চ্যালেঞ্জের।’’
টিম আবুধাবি টিম: ক্রিস গেইল, লিয়াম লিভিংস্টোন, ক্রিস বেঞ্জামিন, ড্যানি ব্রিগস, আহমেদ দানিয়াল, ফিদেল এডওয়ার্ডস, মুহাম্মদ ফারাজউদ্দিন, কলিন ইনগ্রাম, মার্শেইন্ট ডি লেঞ্জে, ওবেড ম্যাককয়, রোহান মুস্তফা, নাভিন উল হক, ফিল সল্ট, পল স্টার্লিং
