বাংলাদেশ দ্রুতই বড় কিছু করতে ফেলতে পারেঃ লয়েড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

বিশ্বকাপের প্রথম ম্যাচে হারের পরে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ড এর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেমিফাইনাল খেলতে আজকের ম্যাচে জয় গুরুত্বপূর্ন ।ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েডের মতে, বাংলাদেশ দ্রুতই বড় কিছু করে দেখানোর ক্ষমতা রাখে।

চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। প্রথম চার ম্যাচের দুইটিতেই হেরেছে টাইগাররা। স্কটল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে হারের পাশাপাশি জয় পেয়েছে অপেক্ষাকৃত দুর্বল দুই দল ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে। তবে বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ দেখছেন না ক্লাইভ লয়েড।

লয়েডের মতে, বাংলাদেশ দল খুবই সম্ভাবনাময়। দ্রুতই এবং যেকোনো সময় বড় কিছু করে ফেলার সামর্থ্য বাংলাদেশের আছে। শ্রীলঙ্কা সম্পর্কেও একই মন্তব্য করেছেন তিনি। লয়েড যে বাংলাদেশের ক্রিকেটকে ভালোই অনুসরণ করেন সেটি বোঝা গেছে তার কথাতেই।লয়েডের ভাষায়, “বাংলাদেশ ও শ্রীলঙ্কা, এই দুটি দল নিয়ে যদি কথা বলি, এই দুটি দলই দারুণ সম্ভাবনাময়। আমি বিশ্বাস করি, এরা হয়ত দ্রুতই অনেক বড় কিছু করে ফেলতে পারে। আমি দেখেছি, বিশ্বকাপের আগে বাংলাদেশ দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে সিরিজ হারিয়ে এসেছে।”

আজ বিকেল ৪ টায় ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে জিততে জিততে হেরে যায় বাংলাদেশ। আর ইংল্যান্ডের শুরুটা হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »