টাইগারদের সমর্থন দিতে দুবাইয়ে বেঙ্গল টাইগররা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দেশে এই মুহুর্তে অনলাইন ভিত্তিক বাংলাদেশ ক্রিকেটের ফ্যানস ক্লাবের সংখ্যা অগনিত।বাংলাদেশ ক্রিকেটকে সমর্থন দিতে এই ক্রিকেট পাগল জাতি হরেকরকম নামে প্রতিষ্ঠা করেছে  বিভিন্ন ক্রিকেট সমর্থক গোষ্ঠীর।সময়ের সাথে সাথে ব্যাঙেরছাতার মতো চারদিকে ছড়িয়ে গেছে বিভিন্ন নামের এই ফ্যানস ক্লাব গুলো। তবে দেশের প্রথম ফ্যানস ক্লাবের নাম জানেই বা ক’জন? বাংলাদেশ দলকে মাঠে গিয়ে সমর্থন যোগাতে আজ থেকে ১৭ বছর আগে, ২০০৪ সালের ২০ অক্টোবর দেশের প্রথম ক্রিকেট সমর্থক গোষ্ঠী হিসেবে পথচলা শুরু করে “বেঙ্গল টাইগার” নামে দেশের প্রথম ক্রিকেট সমর্থক গোষ্ঠী।

বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম স্বীকৃত ফ্যানস ক্লাব “বেঙ্গল টাইগার”কে, গত প্রায় দেড় যুগ ধরে বাংলাদেশ ক্রিকেটের ভাল-মন্দ উভয় সময়ে ছায়ার মতো বাংলাদেশ দলের পাশে দেখা গেছে বাংলাদেশ দলকে সমর্থন ও সাহস যোগাতে। আইসিসির সব আন্তর্জাতিক ইভেন্টে গুলোতে সারাবিশ্ব ঘুরে বাংলাদেশ দলের জন্য গলা পাটাতে গ্যালারিতে তাদের উপস্থিতি ছিল সবসময় চোখের পড়ার মতো।বাংলাদেশ ক্রিকেটের প্রতি অকুণ্ঠ ভালবাসা ও ক্রিকেটের প্রতি নেশা থেকে বেঙ্গল টাইগারিয়ানরা নিজ নিজ খরচে দেশ-বিদেশ দাপিয়ে বেড়ান লাল-সবুজের প্রতিনিধির হয়ে গ্যালারীতে প্রতিনিধিত্ব করতে।

চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশ দলকে সমর্থন যোগাতে বেঙ্গল টাইগারদের বিশাল একটি টিম এই মুহুর্তে অবস্থান করছে দুবাইয়ে। গ্যালারিকে “বাংলাদেশ বাংলাদেশ” স্লোগানে মুখরিত করতে দেশের প্রথম ক্রিকেট সমর্থক গোষ্ঠী মাঠে থাকবে বলে জানিয়েছে বেঙ্গল টাইগারের সদস্যরা।ফলাফল যাই হোক, যতক্ষণ ওরা ১১ জন খেলবে ততক্ষন গ্যালারি মাতিয়ে ক্রিকেটারদের জানান দিবেন তোমরা নির্ভার ভাবে খেলতে থাকো, ১৬ কোটি বাঙালি সমর্থকদের কণ্ঠস্বর হয়ে গ্যালারীতে আমরা আছি তোমাদের সমর্থনে, এমনটাই জানিয়েছেন
বেঙ্গল টাইগারের প্রতিষ্ঠাতা সাব্বির আহমেদ রুবেল।

সবকিছু ঠিকঠাক থাকলে পুরো টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশ দলকে সমর্থন দিতে মাঠে থাকবে বেঙ্গল টাইগাররা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »