লিটন কেনো দলে বুঝতে পারছেন না ওয়াসিম আকরাম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিজেকে যেন হারিয়ে খুঁজছেন লিটন দাস। ব্যাটিং-ফিল্ডিংকে ঠিকমতো মনোযোগ দিতে পারছেন না।ব্যাটে রান খরা প্রভাব ফেলেছে ফিল্ডিংয়েও। এমনিতে চৌকশ ফিল্ডার হিসাবে পরিচিত লিটন শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে ছেড়েছেন দুইটি সহজতম ক্যাচ। যেকারণে বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যায়।

ওয়াসিম বলেন, ‘লিটন দাসকে তো প্রস্তুতি ম্যাচ থেকেই ঘুমিয়ে আছে বলে মনে হচ্ছে। কোয়ালিফাইং রাউন্ডে সে খেলেছে সেখানেও সে রান করতে পারেনি, ভালো ফিল্ডিংও সে করছে না। আমি জানি না সে দলে কেনো আছে।’

আল আমিরাতে ওমান এ দলের বিপক্ষে ৫৩ রানের ইনিংস খেলার পর আবু ধাবিতে দুই প্রস্তুতি ম্যাচে ১৬ ও ১ রান করেন লিটন। রাউন্ড ১ এর ৩ ম্যাচে তার রান ছিল যথাক্রমে ৫, ৬ ও ২৯। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে করেন ১৬ বলে ১৬ রান।

ওয়াসিম আরো বলেন, ‘আমি মনে করি বাংলাদেশ খুব ভালো খেলেছে। শারজাহর উইকেটে তারা ১৭০ এর বেশি রান করেছে। শারজাহর উইকেট লো স্কোরিং, আইপিএলেও লো স্কোরিং হয়েছে। এরপর শ্রীলঙ্কার ৪ উইকেট ফেলেও দিয়েছিল।কিন্তু লিটন দাস ক্যাচ মিস কারণে বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে পড়ে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »