মুশফিককে আটে দেখে হতাশ তামিম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ব্যাটারদের ব্যর্থতার দিনে বাংলাদেশকে অনেক ম্যাচেই জয় এনে দিয়েছেন তিনি। তবে বর্তমান ফর্ম টা খুব একটা ভালো যাচ্ছে না এই সাবেক অধিনায়কের। গতকাল ওমানের বিপক্ষে ম্যাচে আট নম্বরে ব্যাট করতে নে মুশফিক, মুশফিককে আটে নামতে দেখে হতাশা প্রকাশ করেছেন তামিম ইকবাল।

ক্যারিয়ারের বেশিরভাগ সময় চারে খেললেও ওমানের বিপক্ষে দেখা গেল একেবারে ভিন্ন চিত্র। যেখানে আটে ব্যাট করেছেন মুশফিক। টি-টোয়েন্টি ক্যারিয়ারে তৃতীয়বারের মতো আটে ব্যাট করতে দেখা গেছে তাঁকে। মুশফিককে আটে ব্যাট করতে দেখে হতাশ হয়েছেন তামিম ইকবাল।

 

একাত্তর টিভির লাইভ প্রোগ্রামে তামিম বলেন, ‘আমি এখনও বলছি মুশফিকুর রহিম মুশফিকুর রহিমই। সে আপনার দলের অন্যতম সেরা ব্যাটসম্যান। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেকোনো পরিস্থিতিই হোক না কেন আপনার ৪/৫ পাঁচের ব্যাটারের ওপর আস্থা রাখতে হবে।’

হতাশা প্রকাশ করে তামিম বলেন , ‘আমার চোখে মুশফিক এমন একজন ব্যাটার যে থিতু হতে ৬-৭ বল খেলবে। ওই ৭-৮ বল সে সিঙ্গেল খেলে। কিন্তু সে যখন থিতু হয় বাংলাদেশে আমি আর কোনো ব্যাটার দেখি না যে তার চেয়ে ভালো স্লগ করতে পারে। এটা আমি মনে করি। তাকে ৮ নম্বরে দেখাটা হতাশাজনক।’

 

মুশফিক ছাড়াও প্রায় পুরো ব্যাটিং অর্ডারে পরিবর্তন করেছিল বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। সাকিব আল হাসানকে প্রতিনিয়ত তিনে দেখা গেলেও এদিন তাঁর জায়গায় ব্যাটিং করেছেন শেখ মেহেদি। এদিন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকেও সাতে ব্যাটিং করতে দেখা গেছে। নুরুল হাসান সোহানকে প্রতিনিয়ত সাত কিংবা আটে দেখা গেলেও ওমানের বিপক্ষে পাঁচে ব্যাটিং করেছেন তিনি। ছয়ে দেখা গেলে তরুণ আফিফ হোসেন ধ্রুবকে।

তামিম মনে করেন এমন পরিবর্তনের পিছনে কোন নির্দিষ্ট কারণ আছে। এ বিষয়ে তামিম বলেন, ‘অবাক হয়েছি কিন্তু আমি ডাগ আউটে ছিলাম না তাই উনাদের মাথায় কি চলছে এটা বলা কঠিন। আমি যেহেতু ক্রিকেট খেলি তাই আমি জানি মাঝে মাঝে কিছু সিদ্ধান্ত নেয়া হয় নির্দিষ্ট কোন জিনিস চিন্তা করে। আমি জানি এটা করার কারণ রয়েছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »