নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আজ থেকে শুরু যুবাদের লঙ্কা মিশন,আসন্ন পাঁচ ম্যাচ ওয়ানডে একদিনের দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য শ্রীলংকা যুবাদের সাথে দল ঘোষণা করেছে বাংলাদেশ যুবারা।
২১ সদস্যের দলে নতুন করে যোগ করা হয়েছে আহসান হাবিব লিওন, মোহাম্মদ সাকিব শাহরিয়ার, মাহফুজুর রহমান রাব্বিকে। গত সিরিজের দল থেকে বাদ পড়েছেন শামসুল ইসলাম ও শাহরিয়ার আলম মাহিন। বাংলাদেশ যুবাদের নেতৃত্বে থাকবেন মেহরাব হোসেন।
লঙ্কান যুবাদের বিপক্ষে পাঁচটি একদিনের ম্যাচ খেলতে আগামী ৭ অক্টোবর শ্রীলঙ্কায় পা রাখবে বাংলাদেশ যুব দল। পা রেখেই ১০ অক্টোবর পর্যন্ত কোয়ারেন্টিনে থাকবে বাংলাদেশ যুবারা।
তিন দিনের কোয়ারেন্টিন শেষে সোমবার থেকে রানগিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতি। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর ডাম্বুলায়। দুইদিন বিরতি দিয়ে দুই দল নামবে দ্বিতীয় ওয়ানডেতে লড়তে। দুই দলের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি শেষ হবে ২৫ অক্টোবর।
সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে একমাত্র ভেন্যু, ডাম্বুলায়। সিরিজ শেষ করে ২৬ অক্টোবর দেশে ফিরবে যুবারা।
এক নজরে ‘২১’ সদস্যের দল –
মোহাম্মদ মাহফুজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, মোহাম্মদ প্রান্তিক নাবিল, মেহরাব হোসেন-(অধিনায়ক), আইচ মোল্লা, আবদুল্লাহ আল মামুন, গাজী তাহজিবুল, আরিফুল ইসলাম, মাকসুদুর রহমান, মুশফিক হাসান, রিপন মণ্ডল, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, নাইমুর রহমান নয়ন, আহসান হাবিব লিওন, গোলাম কিবরিয়া, খালিদ হাসান, আরিফ আহমেদ অনিক, সাকিব শাহরিয়ার, মাহফুজুর রহমান
এক নজরে দুই দলের মধ্যকার ওয়ানডে সিরিজের সূচি –
১ম ওয়ানডে – ১৫ অক্টোবর
২য় ওয়ানডে – ১৮ অক্টোবর
৩য় ওয়ানডে – ২০ অক্টোবর
৪র্থ ওয়ানডে – ২৩ অক্টোবর
৫ম ওয়ানডে – ২৫ অক্টোবর
