নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি-টিয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচেও হেরেছে বাংলাদেশ। আবুধাবিতে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৩৩ রানের ব্যবধানে পরাজিত হয়েছে রিয়াদবাহিনী।
আবুধাবির শেখ আবু নাসের নার্সারি-১ গ্রাউন্ডে
টাইগারদের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আইরিশরা। নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৭৭ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড় করায় আয়ারল্যান্ড।মাত্র ৫০ বলে ৩ চার ও ৮ ছক্কায় হার না মানা ৮৮ রানের ঝড়ো ইনিংস খেলেছেন আইরিশ মারকুটে ব্যাটসম্যান গ্যারেথ ডেইলনি, এছাড়া স্টার্লিং, ভিলভির্নি ও ট্যাক্টরের ব্যাট থেকে আসে যথাক্রমে ২২,২৫ ও ২৩ রানের ইনিংস।
১৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। স্কোরবোর্ডে মাত্র ১৫ রান তুলতেই নাঈম,লিটন ও মুশফিকের উইকেট হারায় টাইগাররা। সৌম্য সরকারের ৩৭ ও নুরুল হাসান সোহানের ৩৮ ব্যাতীত আর বলার মতো কোন সংগ্রহ স্কোর করতে পারেনি টাইগার ব্যাটসম্যানরা। যার ফলে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। ফলে ৩৩ রানের লজ্জার হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
