নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে উঠার লড়াইয়ে ম্যাচ আজ রাতে মুখোমুখি হচ্ছে দিল্লী ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় কোয়ালিফায়ারের লড়াইয়ে জয়ী দল জায়গা করে নেবে এবারে আসলে ফাইনাল এবং তাদের প্রতিপক্ষ থাকবে চেন্নাই সুপার কিংস।
শারজায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। জয়ের ছন্দ ধরে রাখতে এই ম্যাচেও কলকাতার একাদশ অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
চোট আক্রান্ত অলরাউন্ডার আন্দ্রে রাসেল অনেকটাই ফিট হয়ে উঠেছেন। তবে শারজার স্পিন ট্র্যাক করার জন্য কলকাতা অনেকটা গুরুত্ব দিচ্ছে স্পিন বোলিংয়েই।
সাকিব আল হাসান, সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তীকে এই ম্যাচেও সামলাতে হবে নিজেদের বোলিং ডিপার্টমেন্ট।
তবে প্রথম কোয়ালিফায়ারে হেরে ছিটকে পড়ার শঙ্কায় পড়া পয়েন্ট টেবিলের শীর্ষ দল দিল্লী এই ম্যাচে একাদশে পরিবর্তন আনতে পারে। টম কারানের বদলে মার্কাস স্টয়নিসকে দেখা যেতে পারে একাদশে।
লিগ পর্বে দুই দলের আগের দেখায় একটি করে জয় পেয়েছে দুই দলই। আহমেদাবাদে প্রথম লেগে দিল্লী পেয়েছিল ৭ উইকেটের দাপুটে জয়। দ্বিতীয় লেগে শারজাতেই মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে কলকাতা পায় ৩ উইকেটের জয়।
