ভালো পারফর্ম করেও বিশ্বকাপ দলে জায়গা হচ্ছে না নারাইনের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দরজায় কড়া নাড়ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ বরাবরের মতই চ্যাম্পিয়ন দল তৈরি করে থাকে,এবং তার বন্ধু সুনীল নারাইন দলে সুযোগ পাচ্ছে না মোটামুটি নিশ্চিত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে সুনীল নারাইনের জায়গা দেখছেন না তারই বন্ধু ও সতীর্থ কাইরন পোলার্ড। তাকে ছাড়াই দলের ১৫ সদস্যদের নিয়ে ভাবতে চান পোলার্ড।

আইসিসির নিয়ম অনুযায়ী ১০ অক্টোবর পর্যন্ত বিশ্বকাপ দলে পরিবর্তন আনার সুযোগ ছিল দলগুলোর। আইপিএলে ফর্মের তুঙ্গে থাকা সুনীল নারাইনের বিশ্বকাপ দলে জায়গা হবে কি না এমন প্রশ্নের সম্মুখীন হয়েছেন ক্যারিবীয় দলের অধিনায়ক পোলার্ড।

কাইরন পোলার্ড বলেন,” আপাতত নারাইনকে ছাড়াই বিশ্বকাপ নিয়ে ভাবতে চান তিনি। সেই সাথে শুধু নারাইন নয়, তার ফোকাস দলে থাকা বাকি ক্রিকেটারদের নিয়ে নারাইনকে না রাখার বিষয়ে এরই মধ্যে ব্যাখ্যা দেয়া হয়েছে। এখন আমি যদি আরও কিছু বলি, তাহলে হয়তো সব ছড়িয়ে যাবে, যেমনটা নারিনের বোলিং ঘুরছে শারজাহর উইকেট। হয়তো পুরোপুরি ভিন্ন কোনো দিকেই চলে যাবে। আমরা এখন যে ১৫ জন আছি, তাদের দিকেই মনোযোগ দেয়া হোক। এটাই বেশি গুরুত্বপূর্ণ।”

আরো বলেন, আমি এসব নিয়ে আর মন্তব্য করতে চাই। এই ইস্যুতে যথেষ্ট আলোচনা হয়েছে বলে মনে করি। আমার মনে হয় কর্তারা দলে তার না থাকা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। যদি আমাকে ব্যক্তিগতভাবে বলতে বলেন আমি তাকে একজন আন্তর্জাতিক ক্রিকেটারের আগে প্রথমে বন্ধু হিসেবে চিনি। আমরা একসাথে ক্রিকেট খেলে বড় হয়েছি। সে একজন বিশ্বমানের ক্রিকেটার।”

প্লে-অফে রয়্যাল চ্যালেঞ্জার্সকে টুর্নামেন্ট থেকে বিদায় করার পেছনে বড় অবদান রয়েছে নারাইনের। বল হাতে চার উইকেট নিয়েছেন তিনি যার মধ্যে ছিল বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স ও গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট। এছাড়াও ব্যাট হাতেও বিধ্বংসী ইনিংস খেলেন কলকাতা নাইট রাইডার্সের এই ক্রিকেটার।

 

এক নজরে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াডঃ

কাইরন পোলার্ড-(অধিনায়ক), নিকোলাস পুরান-(সহ অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, রোস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, ওবেড ম্যাকয়, রবি রামপাল, ওশান থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র, লেন্ডল সিমন্স।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »