নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বুধবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে আগামী চার বছরের জন্য নির্বাচিত হয়েছেন ২৩ জন বোর্ড পরিচালক।
বাংলাদেশ ক্রিকেট কোচেস এসোসিয়েশন (বিসিসিএ) এর সফল সভাপতি নজিব আহম্মেদ বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন। উক্ত নির্বাচনে নজিব আহমেদ তাঁর প্রতিদ্বন্দ্বীকে ৫১-২ ব্যবধানে পরাজিত করেছেন। শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে মনোনয়ন পেয়ে ক্যাটাগরি-২ থেকে নির্বাচনে অংশ নেন এই ক্রীড়া সংগঠক।
সফল এই ক্রীড়া সংগঠল এর আগেও ক্রীড়া জগতের বিভিন্ন জায়গায় সুনামের সাথে দায়িত্ব পালন করে গেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ ক্রিকেট কোচেস এসোসিয়েশন ((বিসিসিএ) এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন
