বিসিবি সভাপতির শ্বশুরের মৃত্যু, বোর্ডের শোকবার্তা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের শ্বশুর হাশেম আলী ইন্তেকাল করেছেন। গতকাল সোমবার (৪ অক্টোবর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল চারটায় তার মৃত্যু হয়। তিনি একাধারে ছিলেন একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি। এক শোকবার্তায় বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে,’‘বার্ধক্যকালীন অসুস্থতায় রাজধানীর স্কয়ার হাসপাতালে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের শ্বশুর হাশেম আলীর মৃত্যুতে বিসিবি গভীর শোক প্রকাশ করছে। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৯ বছর।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »