নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টানা ৯ ম্যাচ দলে বাইরে থাকার পর অবশেষে কলকাতা নাইট রাইডার্সের একাদশে সুযোগ পেয়েছেন বাংলাদেশ সাকিব আল হাসান। সুযোগ পেয়েই করেছেন বাজিমাত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গুরুত্বপূর্ণ ম্যাচে ভালো করার পর সাকিবকে ‘লাক্সারি’ হিসেবে আখ্যায়িত করেছেন অধিনায়ক ইয়ন মরগান।
মরুর বুকে যেন সাকিবের ফিরে আসা এক বাজিমাত।বোলিং ও ফিল্ডিংয়ে দারুণ নৈপুণ্য দেখানো সাকিব গতকাল দলের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। ম্যাচ শেষে আনুষ্ঠানিক ভাবে মরগান সাকিবের প্রশংসা করেন।
মরগান আরো বলেন, “সাকিব দলে অনেক প্রভাব রেখেছে। তার মত একজন অভিজ্ঞ ক্যাম্পেইনার দলের সামর্থ্য ও গভীরতা বাড়িয়েছে। তার মত একজন থাকাটা ‘লাক্সারি’।”
লো স্কোরিং ম্যাচে মাত্র ১১৬ রানের তাড়ায় খেলতে নেমে মরগানদের লড়তে হয়েছে একদম শেষ ওভার পর্যন্ত। মরগান এমন ধীর গতি উইকেট দেখে একটু অবাকই হলেন।
মরগান আরো বলেন,
উইকেট আমরা যেমন ভেবেছিলাম এর চেয়েও ধীর গতির ছিল। এমন কন্ডিশনে পাওয়ারপ্লেতে সুইং করে, কিন্তু আজ মন্থর ছিল। আমাদের ভালো বোলিং ও ফিল্ডিং করতে হত এবং আমরা করেছি।”
