নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র আর কয়েক সপ্তাহ, চারদিক এখন সরগম বিশ্বকাপের আমেজে। বিশ্বকাপকে সামনে রেখে টি২০ ক্রিকেটার সেরা পাঁচ ক্রিকেটার এর নাম জানালো অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েলকে তাঁর চোখে সর্বকালের সেরা পাঁচ জন টি-টোয়েন্টি ক্রিকেটারের নাম বলতে বলা হয়েছিল। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক ভিডিওতে এই অলরাউন্ডার তাঁর দেখা সেরা পাঁচ জন ক্রিকেটারের নাম প্রকাশ করেছেন।
ম্যাক্সওয়েল যে পাঁচ জনকে নির্বাচন করেছেন তাদের ভিতর একজন স্পিনার, দু’জন অলরাউন্ডার, একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান এবং একজন পেসার রয়েছেন।
গ্লেন ম্যাক্সওয়েলের বেছে নেওয়া সেরা পাঁচে স্পিনার হিসাবে রয়েছেন রশিদ খান।গ্লেন ম্যাক্সওয়েলের সেরা পাঁচেও অলরাউন্ডার ক্যাটাগরিতে প্রথম অলরাউন্ডার হিসাবে রয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল।ম্যাক্সওয়েল তাঁর সেরা পাঁচে তৃতীয় ক্রিকেটার এবং দ্বিতীয় অলরাউন্ডার হিসাবে রেখেছেন বেন স্টোকসকে।
ম্যাক্সওয়েলের দলে চতুর্থ ক্রিকেটার ও একমাত্র উইকেট কিপার হিসেবে আছেন সাবেক অজি উইকেট কিপার এডাম গিলক্রিস্ট। যদিও খুব বেশি টি২০ খেলা হয়নি এই অজি ক্রিকেটারের।ম্যাক্সওয়েলের এই তালিকায় বড় চমক হিসাবে জায়গা পেয়েছেন শন টেইট। তাঁর সেরা পাঁচে একমাত্র পেসারও তিনিই। তাকে সেরা পাঁচে নিয়ে ম্যাক্সওয়েল বলেন, ‘তাঁর বিপক্ষে খেলার কারণে আমি জানি সে কত দ্রুত গতিতে বল করেছে।
