ওমানে বিমান চলাচল বন্ধ থাকায় টাইগারদের সফরসূচি নিয়ে অনিশ্চয়তা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

বিশ্বকাপের উদ্দ্যেশে আজই দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের । প্রস্তুতি ম্যাচ ও প্রথম পর্ব খেলার উদ্যেশে টাইগারদের উড়াল দেওয়ার কথা ওমানের উদ্দ্যেশ্যে। সব কিছু ঠিক থাকলেও শেষ মুহূর্তে জানা গেছে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে ওমানে ।

উত্তর আরব সাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় শাহীনের প্রভাবে ওমানের মাস্কাট বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করা হয়েছে। এতে বেশ কিছু ফ্লাইটের সময় পিছিয়ে গেছে। এতে কয়েকদিনের ফ্লাইট শিডিউল বিপর্যয়ের শঙ্কা রয়েছে।তাই নিশ্চিত করে বলা যাচ্ছে না, বাংলাদেশ দল নির্ধারিত সূচি অনুযায়ী ওমানে যেতে পারবে কি না।

যদিও বাংলাদেশ দলের কাছে এখনও ফ্লাইট বিপর্যয়ের কোনো বার্তা আসেনি বলে দাবি করেছে দলীয় সূত্র। একটি সূত্র জানায়, ‘রাত পৌনে এগারোটায় ফ্লাইট হওয়ার কথা। ওমান যাত্রা বিলম্বিত হতে পারে। এখনই এ নিয়ে মন্তব্য করা যাচ্ছে না।’

বিশ্বকাপের আগে ওমানে প্রস্তুতি ক্যাম্প করার কথা রয়েছে বাংলাদেশ দলের। ওমান সফর পিছিয়ে গেলে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতিও পিছিয়ে যাবে, একইসাথে কমে যাবে ক্যাম্পের দৈর্ঘ্য।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »