নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন টি২০ বিশ্বকাপের পর্দা উঠতে বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। বিশ্বকাপের জন্য বাংলাদেশের ফলে আছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেট যেমনই হোক, দলের হয়ে ভালো ফলাফল আনতে দৃঢ়প্রতিজ্ঞ নাসুম আহমেদ।
সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স করেছেন তিনি। প্রতি সিরিজে আটটি, অর্থাৎ দুই সিরিজে দশ ম্যাচে নিয়েছেন ১৬টি উইকেট।নিউজিল্যান্ডের বিপক্ষে হয়েছেন সিরিজ সেরা ক্রিকেটার ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের লক্ষ্য জানাতে গিয়ে নাসুম বলেন, ‘আসলে এখানে চ্যালেঞ্জ বলতে কিছু নাই, ভালো করতে হবে যে কোনো উইকেটে। ভালো করার আশা বলতে… ভালো তো করতে হবে।’ইনশাআল্লাহ্ আমাদের চেষ্টা থাকবে ভালো করার। আমরা ভালোই করবো ইনশাআল্লাহ্। মানিতে তো নিতে হবে। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো উপায়ে মানিয়ে নিতে হবে। খেলাও জিততে হবে, ঐরকমভাবে নিজেকে প্রকাশও করতে হবে।’
আইপিএলে খেলা মোস্তাফিজ ও সাকিবের অভিজ্ঞতা দলের জন্য অনেক কাজে দিবে বলে মনে করেন এই স্পিনার, তিনি বলেন, ‘অবশ্যই ওরা ওইখানে অনেকদিন যাবত আছে। ওখানের উইকেট সম্পর্কে ওদের ভালো ধারণা থাকবে। অবশ্যই এটার জন্য কোনো একটা আইডিয়া পাবো আমরা।’
