বিশ্বাস আছে, আমরা বিশ্বকাপ জিতবঃ রশিদ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আফগানিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় তারকা মনে করা হয় রশিদ খানকে। তিনি আসন্ন বিশ্বকাপের আগে আইসিসির এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বিশ্বকাপ জয়ের জন্য তাদের আকাঙ্ক্ষা ও আত্মবিশ্বাসের কথা।

রশিদের মতে গত ১০ বছরে তারা যথেষ্ট অর্জন করেছে। এই অর্জনের মধ্যে সবচেয়ে বড় ছিল টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি।চেষ্টা ও মেধার প্রতিফলন ঘটিয়ে তারা এখন ক্রিকেট বিশ্বে জায়গা করে নিয়েছেন।

রশিদের ভাষায়,”গত ১০ বছরে দল হিসেবে আমরা অনেক কিছু অর্জন করেছি। আমরা যেখান থেকে উঠেছিলাম, সেখানে আমাদের তেমন কোনো সুবিধা ছিল না। এমন একটা জায়গা থেকে এসে আমরা এখন বিশ্বকাপ খেলছি। সব দলেরই স্বপ্ন থাকে টেস্ট খেলার এবং আমরা এখন টেস্টও খেলছি। আমরা অনেক কিছু অর্জন করেছি।”

রশিদ জানান, তাদের পরবর্তী লক্ষ্য বিশ্বকাপ জয় করা। তার বিশ্বাস আছে, নিকট ভবিষ্যতেই তারা বিশ্বকাপ জয় করতে পারবেন। এই লেগ স্পিনার বলেন, তার মনে হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সামর্থ্যই তাদের সবচেয়ে বেশি।

তিনি বলেন,”আমাদের লক্ষ্য ছিল যে ভবিষ্যতে একদিন আমরা বিশ্বকাপ জয়ের সামর্থ্যও অর্জন করব, বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এটিই আমাদের সবার লক্ষ্য, আমাদের সব খেলোয়াড়দের স্বপ্ন এবং এই লক্ষ্য অর্জনের সামর্থ্য আমাদের আছে এখন। আমাদের নিজেদের ওপর এবং আমাদের দক্ষতার ওপর বিশ্বাস আছে। আমি নিশ্চিত যে ভবিষ্যতে আমরা এই লক্ষ্যও পূরণ করতে যাচ্ছি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »