আম্পায়ারিংয়ে অভিষেক সাজেদুলের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ক্রিকেট অধ্যায়ের সমাপ্তিরেখা টেনেছেন অনেক আগেই। এবার আম্পায়ার হিসেবে নতুন ক্যারিয়ার শুরু করলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার সাজেদুল ইসলাম। দেশের দ্বিতীয় টেস্ট ক্রিকেটার হিসেবে আম্পায়ারিংয়ে অভিষেক হলো সাবেক এই ক্রিকেটারের।

আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) নিজের আম্পায়ারিং ক্যারিয়ারের অভিষেক ঘটিয়েছেন সাজেদুল।বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ২০২০-২১ মৌসুমের শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় সিলেট অনূর্ধ্ব-১৮ দল ও বরিশাল অনূর্ধ্ব-১৮ দলের মধ্যকার ম্যাচ দিয়ে আম্পায়ারিং ক্যারিয়ারের অভিষেক হলো সাজেদুলের।

রংপুরের এই ক্রিকেটার জাতীয় দলের হয়ে ৩ টি টেস্ট ম্যাচ ও একটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন।
২০০৮ সালে কিউইদের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে অভিষেক হয় এই ক্রিকেটারের। ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন।

উল্লেখ্য, সাজেদুলের আগে বাংলাদেশের মাত্র একজন টেস্ট ক্রিকেটার আম্পায়ারিংয়ে এসেছেন। তিনি এনামুল হক মণি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »