নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গতবারের মতো এবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বীনা প্রতিদ্বন্দ্বীতায় পরিচালক নির্বাচিত হচ্ছেন বর্তমান পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
আজ (শনিবার) ছিল পরিচালক পদে মনোনয়নপত্র কেনার শেষ দিন। সিলেট থেকে নাদেল ব্যাতিত অন্য কেউ মনোনয়ন পত্র সংগ্রহ না করায় বীনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন তিনি। এই নিয়ে টানা ৩ বার বিসিবির পরিচালক
পদে নির্বাচিত হচ্ছেন নাদেল।বিসিবিতে সিলেট বিভাগীয় পরিচালকের পদ সৃষ্টির পর এর আগে কেউ তিনবার পরিচালক নির্বাচিত হননি।
উল্লেখ্য, আগামীকাল সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। নির্বাচন ৬ অক্টোবর। ১৭১ জন কাউন্সিলরের (ভোটার) মধ্যে তিনটি ক্যাটাগরিতে ২৩টি পরিচালক পদে লড়বেন ৩২ জন
