১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে জাতীয় লীগ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আগামী মাসের শুরু থেকে পুরোদমে ঘরোয়া ক্রিকেট ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি। সেই ধারাবাহিকতায় আগামী মাসের ১৭ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে জাতীয় লীগ। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার।

 

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছরের ২২ মার্চ শুরু হয় জাতীয় ক্রিকেট লিগ। যদিও করোনা ভাইরাসের আক্রমণের ফলে দুই রাউন্ড পরেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় লিগের খেলা। তবে ১৭ অক্টোবর থেকে আবারও মাঠে গড়াতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেট।

জাতীয় লিগ শুরুর প্রসঙ্গে বাশার বলেন, ‘এবার আমরা একটু সময় নিয়েই এনসিএল শুরু করতে যাচ্ছি। দলগুলোকে যথেষ্ট সময় দেয়া হচ্ছে। সাধারণত যখন এনসিএল শুরু করি, দলগুলো খুব একটা সময় পায় না। এবার প্রায় এক মাসের সময় পাচ্ছে।’

জাতীয় ক্রিকেট লিগ দিয়ে মৌসুম শুরু হলেও এরপর যথাক্রমে হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ও বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)।

জাতীয় লীগে প্রতি দলে থাকবে ১৬ জন ক্রিকেটার। আগে ১৪ জন করে থাকলেও করোনা পরিস্থিতির জন্য বাড়ানো হয়েছে দুইজন করে । ক্রিকেটার বাছাইয়ের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে । এ প্রসঙ্গে বাশার বলেন, ‘আপনারা জানেন যে, ২০-২২ জনের একটা টিম করে দেয়া হয়েছে। এখন ফিটনেস ট্রেইনিং চলছে। এক তারিখ থেকে ফিটনেস টেস্ট হবে। এর আগে ওরা ট্রেইনিংয়ের সুযোগ পায়নি। এবার সুযোগটা করে দেয়া হয়েছে। ফিটনেস টেস্টের পর আমরা ১৬ জনের দল করে হবে। সবসময় আমরা ১৪ জনের দল দেই। এবার করোনার জন্য দুইজনের বেশি দিচ্ছি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »