নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইপিএলের এবারের আসরে শ্রেয়ার আইয়ার এর অনুপস্থিতিতে দিল্লি ক্যাপিটাল এর অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ঋষব পান্ত।তবে আরব আমিরাত পর্বে আইয়ার দলে ফিরলেও দিল্লির অধিনায়কত্ব করছেন পান্ত। আর টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন আইয়ার।
এই আসরের আগে ২০১৮ থাকে ২০২০ টানা তিন মৌসুম দলটির অধিনায়কত্ব করেছেন আইয়ার।এবারে মৌসুমের শুরুর দিকে আইয়ার ইনজুরিতে পড়েন ফলে তার অনুপস্থিতিতে দায়িত্ব সামলান পান্ত। যেখানে অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান।
পান্তের অধিনায়কত্বে এবারের আসরে ৯ ম্যাচ খেলেছে দিল্লি। এতে ছয়টি জয়ের বিপরীতে হার দুই ম্যাচে।তার নেতৃত্বে দলের এমন পারফর্ম্যান্সের পর টিম ম্যানেজমেন্ট দলটির অধিনায়কত্বে পরিবর্তন আনতে রাজি নয়।টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আইয়ার বলেন, ‘এটি ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্ত। তারা যে সিদ্ধান্ত নিয়েছে, আমি সেটাকে সম্মান করি। ঋষভ মৌসুমের শুরু থেকেই দলকে ভালোভাবে নেতৃত্ব দিচ্ছে এবং টিম ম্যানেজমেন্ট চায় সে মৌসুমের শেষ পর্যন্ত অধিনায়কত্ব করুক এবং আমি এই সিদ্ধান্তকে সম্মান জানাই।’
দলের অধিনায়কত্ব হারালেও বিরতির পর প্রথম ম্যাচে ব্যাট হাতে বেশ ছন্দে ছিলেন শ্রেয়াস। এদিন দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৪৭ রান করে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন।
