নিরাপত্তা জনিত কারণে পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজ স্থগিত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা ছিল আজ শুক্রবার। কিন্তু নিরাপত্তাজনিত কারণে পুরো সিরিজ স্থগিত করে দেশে ফিরে যাচ্ছে কিউইরা। এই বিষয়টি নিশ্চিত করেছে জনপ্রিয় ক্রিকেট পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো।

এদিকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বলেছে, পা’কিস্তানে থাকা অবস্থান নিউজিল্যান্ডের ওপর হুমকি এসেছে এবং নিরাপত্তাজনিত কারণে আমরা সিরিজটি স্থগিত করে দেশে ফিরে যাচ্ছি। নিউজিল্যান্ডের নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছে ব্ল্যাক ক্যাপসরা এই সিরিজটি আর চালিয়ে যাবে না।’

পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছেন,”নিউজিল্যান্ড ক্রিকেট আমাদের অবগত করেছে তাদের হুমকি দেয়া হচ্ছে এবং তারা সিরিজটি স্থগিত করে দেশে ফিরতে চাচ্ছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »