রাহুলকে তৈরি করার পরামর্শ গাভাস্কারের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি। এরপর ভারতের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা। তবে সুনীল গাভাস্কারের মতে, ভবিষ্যতের অধিনায়ক হিসেবে লোকেশ রাহুলকে তৈরি করা উচিত ভারতের।

আইপিএলে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও বেশ ভালো পারফর্ম করেন এই ডানহাতি ব্যাটসম্যান। করোনার কারণে এবারের আইপিএল স্থগিত হয়ে যাওয়ার আগে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন তিনি।

এ প্রসঙ্গে ভারতের কিংবদন্তী এই ক্রিকেটার বলেন,’‘এটা ভালো বিষয় যে বিসিসিআই সামনের দিকে তাকিয়ে আছে। ভবিষ্যতের চিন্তা করা গুরুত্বপূর্ণ। ভারত যদি নতুন অধিনায়ক তৈরিতে চোখ রাখে তাহলে লোকেশ রাহুলের দিকে দৃষ্টি রাখতে পারে। সে দারুণ পারফর্ম করে। এমনকি ইংল্যান্ডেও তার ব্যাটিং খুবই দুর্দান্ত ছিল। সে আইপিএলে ভালো পারফর্মের পাশাপাশি ৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো খেলে। তাকে সহকারী অধিনায়কও বানানো যায়।’’

তাই ভারতের পরবর্তী অধিনায়ক হিসেবে রাহুলকে বিবেচনা করা হওয়া উচিত কি না সে বিষয়ে সকলের কাছে প্রশ্ন রেখে গাভাস্কার বলেন,’‘তিনি আইপিএলে অত্যন্ত চিত্তাকর্ষক নেতৃত্বের গুণাবলী দেখিয়েছেন। অধিনায়কত্বের বোঝা তার ব্যাটিংকে প্রভাবিত করতে দেয়নি। তার নাম কি বিবেচনা করা যেতে পারে?”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »