পান্তের ওপরই ভরসা রাখছে দিল্লী

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইনজুরির কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম অংশে খেলতে পারেননি দিল্লী ক্যাপিটালসের নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার। যে কারণে দিল্লীকে নেতৃত্ব দিয়েছিলেন ঋষভ পান্ত।

তবে পুনর্বাসন শেষ করে দিল্লীর সঙ্গে অনুশীলন শুরু করেছেন আইয়ার। অবশ্য আয়ার মাঠে ফিরলেও এবারের আসরে উইকেটরক্ষক পান্তের কাছ থেকে নেতৃত্ব ফিরিয়ে নিচ্ছে না দিল্লী। যে কারণে আসরের বাকি ম্যাচগুলোতেও পান্তের ওপরই ভরসা করছে ফ্র্যাঞ্চাইজিটি।

আসরের বাকি ম্যাচগুলোতেও পান্ত অধিনায়ক থাকছে উল্লেখ করে দলটি জানিয়েছে,’‘জেএসডব্লিউ-জিএমআরসহ মালিকানাধীন দিল্লী ক্যাপিটালস আজ ঘোষণা করছে যে, ঋষভ পান্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২১ মৌসুমের বাকি সময় অধিনায়ক হিসাবে থাকছেন।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »