নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
১৫ সেপ্টেম্বর টি টুয়েন্টি র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ করেছে বিসিবি। এতে ক্রিকেটারদের অবস্থানের পরিবর্তন হয়েছে। অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন সাকিব আল হাসান এবং বোলারদের মধ্যে উন্নতি হয়েছে মুস্তাফিজুর রহমানের। ক্যারিয়ার সেরা অবস্থানে আছেন তরুন ক্রিকেটার নাসুম আহমেম।
সদ্য সমাপ্ত হওয়া ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলেননি সাকিব আল হাসান। ৪র্থ ম্যাচে খেললেও উইকেটবিহীন থাকা সাকিব রান করেছিলেন মাত্র ৮ রান। তাই শীর্ষে থাকা মোহাম্মদ নবির সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান (-১০)।
এদিকে শেষ ম্যাচ না খেললেও ৪র্থ ম্যাচে ৪ উইকেট নিয়ে বোলারদের তালিকায় ২ ধাপ এগিয়ে ৮ নম্বরে আছেন মুস্তাফিজুর রহমান। রেটিং পয়েন্ট কমলেও বোলারদের তালিকায় আগের মত ৯ নম্বরে আছেন সাকিব।
