নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
তিন ফরম্যাটের ক্রিকেটে বর্তমান ভারতের একাদশে নিয়মিত খেলোয়াড়ই রবীন্দ্র জাদেজা। ভারত-ইংল্যান্ড সিরিজেও দলের মূল স্পিনারের ভূমিকায় ছিলেন তিনি। যদিও এবার ফিনিশার হয়ে ওঠায় ইচ্ছের কথা জানিয়েছেন জাযেজা।
ছয় বা সাত নম্বরে জায়গায় নিজেকে আরও পাকাপোক্ত করতে নিজেকে তৈরি করছেন ভারতীয় এই অলরাউন্ডার। সুযোগ এলে নিজেকে আরও মেলে ধরতে চান তিনি।
জাদেজা বলেন,”ম্যাচ ফিনিশ করে যত বেশি সম্ভব দলকে জেতাতে চাই। এখন নিজের উপর অনেকটাই বিশ্বাস চলে এসেছে আমার। ক্রিজে গিয়ে নিজেকে আরও সময় দিতে শিখেছি। কোনো সময়ে দলের হয়ে ম্যাচ শেষ করার সুযোগ এলেই সেটা দু’হাত বাড়িয়ে গ্রহণ করব।”
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনির সতীর্থ জাদেজা। বিপর্যয়ে পড়া ভারতকে অনেক সময় ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন ধোনি। এ কারণে বিশ্বের অন্যতম সেরা ফিনিশারও ধরা হয় তাকে ধোনির পরামর্শ নিয়ে নিজেকে ফিনিশার হিসেবে গড়ে তুলতে চান জাদেজা।
তিনি বলেন,”ধোনি ভাই বরাবর আমাকে বলে সুযোগ পেলেই সেটা কাজে লাগাতে। চাপের সময় সব সময় ভাবতে বলেছে যে, আমি যেমন চাপে রয়েছি বোলারও তেমন চাপে রয়েছে। তাই শুধু নিজের ব্যাপারে নয়, বোলারের ব্যাপারেও ভাবতে হবে। আমার ক্রিকেট জীবনে তার অসাধারণ প্রভাব রয়েছে।”
