নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ওয়ানডে এবং টি-টুয়েন্টি ফরম্যাট থেকে ভারতের অধিনায়কত্ব ছেড়ে দিতে পারেন বিরাট কোহলি। ভারতের জনপ্রিয় পত্রিকা দ্যা টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উঠে এসেছে এমনই এক তথ্য।
প্রতিবেদন অনুযায়ী, কোহলি অধিনায়কত্ব ছাড়লে নতুন অধিনায়ক হবেন রোহিত শর্মা!সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান ব্যাটিংয়ে আরও মনোযোগ দিতেই এমন সিদ্ধান্ত নেবেন বলে দ্যা টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) একটি সূত্র।
সেই সূত্র বলেছে,”বিরাট নিজেই এটার ঘোষণা দিবে। সে তার ব্যাটিংয়ে আরও বেশি গুরুত্ব দিতে চায় এবং সে যেমন ফর্মে ছিল, সেটাতে ফিরে যেতে চায়। বিরাট নিজেই বুঝতে পেরেছে যে তিন সংস্করণে অধিনায়কত্ব তার ব্যাটিংয়ে প্রভাব ফেলেছে।”
