বিপিএলের জন্য নির্ধারিত সময় চান সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

কখনো নভেম্বর, কখনো ডিসেম্বর, কখনো বা জানুয়ারীতে আয়োজন করা হয়েছে বিপিএল টুর্নামন্টের ৭টি আসর। তাই সাকিব আল হাসানের চাওয়া নির্দিষ্ট সময় মেনে চলুক বাংলাদেশের ক্রিকেটের জনপ্রিয় এই টুর্নামেন্ট।

গেল বছর বিপিএলের পরিবর্তে দেশীয় ক্রিকেটারদের নিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আয়োজন করেছিল বিসিবি। এ ছাড়া এবারের ঢাকা প্রিমিয়ার লিগও (ডিপিএল) আয়োজিত হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে। তবুও দেশের ক্রিকেট এবং ক্রিকেটারদের স্বার্থে সাকিবের চাওয়া সময় মেনেই আয়োজন হোক বিপিএল।

তিনি বলেন,”বিপিএল যদি সবসময় হয় একটা নির্দিষ্ট সময় ধরে তাহলে তো খুব ভালো। তারপরেও আমার মনে হয় এই মৌসুমের আগের মৌসুম তো হলো। শেষ মৌসুমটা বোধ হয় ছোট করে করা হলো যেহেতু আমাদের বিপিএলটা হয়নাই সেহেতু ছোট করে বঙ্গবন্ধু টি-টোয়েন্ট কাপ হলো। এবার ঢাকা প্রিমিয়র লিগটাও আসলে টি-টোয়েন্টি ফরম্যাটে করা হলো।”

তিনি আরো বলেন,”সেই অভাবটা পূরণ হয়ে গেছে আমার মনে হয়। তবুও বিপিএলের জন্য একটি নির্দিষ্ট সময় এবং টাইম টেবিল থাকে আমার মন হয় আরো সুন্দরভাবে আয়োজন করা সম্ভব। যেখান থেকে হয়ত আরো কিছু ক্রিকেটার বেরিয়ে আসবে এবং প্রতিযোগিতামূলক ক্রিকেট হবে যেহেতু অনেক বিদেশীরা খেলতে আসবে। তো আমার কাছে মনে হয় যে হলো ভালো।”

সাকিব তাই আশা করছেন সেই সময় ধরেই বিপিএল হলে দেশের ক্রিকেট এবং ক্রিকেটারদের জন্যই ভালো হবে।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন,”বিসিবিও খুবই আগ্রহী ভালোভাবে আয়োজন করার জন্য। আমি যতদূর জানি এবার একটা টাইম স্লটও আছে। যে সময়টার মধ্যে তাদের আয়োজন করার কথা আছে। তো সেটা যদি হয় তো বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং ক্রিকেটার জন্য ভালো হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »