পাঞ্জাব দলে মালানের বদলি মার্করাম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি পর্ব থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন ডেভিড মালান। টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং অ্যাশেজের আগে পরিবারকে সময় দিতেই মূলত এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আইপিএল থেকে নাম সরিয়ে নেয়ার পর এই ক্রিকেটারের বদলি নেয় পাঞ্জাব কিংস। যেখানে মালানের বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার অ্যাইডেন মার্করামকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দলটি।

পাঞ্জাব তাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে মার্করামকে স্বাগত জানিয়ে লিখেছে,’‘অভিনন্দন আমাদের নতুন সদস্য অ্যাইডেন মার্করাম। সে এবারের আসরের বাকি ম্যাচগুলো ডেভিড মালানের বিকল্প খেলোয়াড় হিসেবে খেলবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »