বিশ্বকাপ জয়ের জন্য খেলবে বাংলাদেশঃ সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

তিনি বিশ্বসেরার মুকুট পড়েছেন অনেক আগেই, বারবার ঘুরে ফিরে বিশ্বসেরার মুকুট তার কাছেই আসে। বিশ্বসেরা যে তার নামের পাশে একটা উপাধী হয়ে গেছে, তার নাম আসলে বিশ্বসেরা উপাধিটা আসবেই। বারবার বিশ্বসেরা উপাধী পাওয়ার পরেও কখনো বিশ্বকাপটা ছুঁয়ে দেখা হয়নি তার । তিনি বলেছেন দেশের হয়ে একবার বিশ্বকাপ জিততে চান । বলছিলাম বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসানের কথা, সামনে আসন্ন টি২০ বিশ্বকাপ।এই বিশ্বকাপে শিরোপা জেতার জন্যই খেলবে বাংলাদেশ এমনটাই জানিয়েছেন সাকিব।

বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য কোয়ার্টার ফাইনাল খেলা। তবে টি২০ বিশ্বকাপে কখনো গ্রুপ পর্ব পার হওয়া হয়নি টাইগারদের। তবে এবার বিশ্বকাপের সেরা সাফল্য বিশ্বকাপ জয়ের জন্যই লড়বে লাল সবুজের বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন সাকিব আল হাসান।

সাকিব বলেন‘কোন পর্যায়ে যাওয়া উচিৎ এটা আসলে বলা মুশকিল। আমাদের চেষ্টা তো থাকবে সর্বোচ্চ অবস্থানে যাওয়ার। সেটার জন্য ধাপে ধাপে এগোতে হবে, ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতে হবে। আমরা যদি প্রথমে ভালো করতে পারি সেটা আমাদের পরের ম্যাচগুলোতে ভালো করার জন্য আত্মবিশ্বাস দিবে। প্রথম রাউন্ড ভালোভাবে শেষ করতে পারলে মূল পর্বে আমাদের সেরা পারফরম্যান্সের চেষ্টা করব।’

বড় স্বপ্ন দেখার কারণ হিসেবে সাকিব বলেন, ‘আমার কাছে তো মনে হয় ভালো সুযোগ আছে। আমাদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। এর বড় কারণ হচ্ছে গত তিনটা সিরিজ আমরা জিততে পেরেছি।’

দলের ক্রিকেটারদের প্রতি ভরসা আছে সাকিবের, তিনি বিশ্বাস করেন ক্রিকেটারদের সাফল্য আছে দলের ও দেশের জন্য ভালো কিছু করার।সাকিব বলেন, ‘যেহেতু টি-টোয়েন্টি ফরম্যাট, সব দলেরই সুযোগ থাকে। এটা মোমেন্টামের খেলা। তাই মোমেন্টাম প্রথমেই নিতে পারলে আমাদের জন্য অবশ্যই ভালো সুযোগ আছে। আমাদের দল যথেষ্ট ভালো যারা দেশের জন্য অনেক ভালো কিছু করতে পারে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »