ক্ষুধাই ছিল সিরিজ জয়ের মূল বিষয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তিন ৩-১ ব্যবধানে প্রথমবারের মতো সিরিজ জয় করে স্বাগতিক বাংলাদেশ। যেটি হতে পারত সিরিজের গত ম্যাচেই। কিন্তু সে ম্যাচে আকষ্মিক ভাবে হেরে যাওয়ায় সিরিজ জয়ের একটু দীর্ঘ করতে হয়ছে। আর তাই চতুর্থ টি-টোয়েন্টি এবং সিরিজ জয়ের ক্ষুধা নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ জানিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

সেই ক্ষুধা থেকেই আগে ব্যাট করা নিউজিল্যান্ডকে মাত্র ৯৩ রানেই ঘুটিয়ে দেয় বাংলাদেশের বোলাররা। ৯৪ রানের লক্ষ্য বাংলাদেশ পেরিয়ে যায় ৫ বল এবং ৬ উইকেট হাতে রেখেই। বাংলাদেশের অধিনায়ক কৃতিত্ব দিয়েছেন দলের বাকি সদস্যদেরও।

মাহমুদউল্লাহ বলেন, ‘ব্যাটসম্যানরা তাদের তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে। এই লক্ষ্য তাড়া করতে আমাদের কেবল ভালো একটা জুটি দরকার ছিল। আমি ও নাইম চেষ্টা করেছি সেই জুটি গড়তে। নাইম অনেক ভালো ব্যাটিং করেছে এবং আফিফ দারুণভাবে শেষ করেছে। আমাদের জুটি গড়তে শুরুতে ১০, ২০, ৩০ করে এগিয়ে ম্যাচটা কাছে আনার লক্ষ্য ছিল এবং সেখান থেকেই ম্যাচটি বের করে আনার।’

তিনি আরো বলেন, ‘এই জয়ের কৃতিত্ব টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের সবার তারা যেভাবে খেলেছে, যেভাবে আজ ফিরে এসে জয়ের ক্ষুধা দেখিয়েছে।’

কিউইদের ৯৩ রানে অলআউটের দিনে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তরুন স্পিনার নাসুম আহমেদ এবং এবং পেসার মুস্তাফিজুর রহমান। নাসুম দুর্দান্ত বল করে নিয়েছেন ৪ উইকেট। এবং মুস্তাফিজও তুলে নেন ৪ উইকেট। এই দুই বোলারকেও কৃতিত্ব দিতে ভোলেননি অধিনায়ক মাহমুদউল্লাহ।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘অল্প রানে ওদের আটকে দিতে আমাদের বোলাররা আবারও দুর্দান্ত বোলিং করেছে। সব বোলাররাই ভালো করেছে। বিশেষ করে নাসুমকে কৃতিত্ব দিতেই হচ্ছে, সে যেভাবে বোলিং করেছে। মেহেদীও ভালো খুব বোলিং করেছে। মুস্তাফিজ অসাধারণ ছিল। সাইফ, সাকিব- সব বোলাররা ভালো করেছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »