নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী ১৭ অক্টোবর থেকে মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। আসন্ন এই আসরের জন্য দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ১৫ জনের দলে সবচেয়ে বড় চমক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
দলের অতিরিক্ত ক্রিকেটার হিসেবে আছেন শ্রেয়াশ আইয়ার, শার্দুল ঠাকুর ও দীপক চাহার। অধিনায়ক হিসেবে যথারীতি রয়েছেন বিরাট কোহলি। সেই সঙ্গে তার সহকারী হিসেবে রাখা হয়েছে রোহিত শর্মাকে।
ভারত স্কোয়াড-
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাজেজা, রাহুল চাহার, রবীচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি। স্ট্যান্ডবাই: শ্রেয়াস আইয়ার, শার্দুল ঠাকুর ও দিপক চাহার
