নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অস্ট্রেলিয়ার মত নিউজিল্যান্ড সিরিজেও বল হাতে দারুণ ধারাবাহিক সাকিব আল হাসান। এমন পারফরম্যান্সের সুবাদে র্যাঙ্কিংয়ে উন্নতির দেখা পেয়েছেন তিনি।
আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে দুই বছর পর সেরা দশে ফিরেছেন এই টাইগার তারকা। ৬২৮ রেটিং পয়েন্ট নিয়ে সাকিবের অবস্থান ৯ নম্বরে।
এছাড়া সেরা দশে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে আছেন মুস্তাফিজুর রহমান। তিনি আগে থেকেই দশ নম্বর অবস্থান ধরে রেখেছেন। তার রেটিং পয়েন্ট ৬১৪। এদিকে বোলারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দেখিয়েছেন শেখ মেহেদী। তিনি ৬৭ ধাপ এগিয়েছেন। ৫৩৬ রেটিং পয়েন্ট নিয়ে তার অবস্থান ২৪ নম্বরে।
