নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আজ (বুধবার) র্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। যেখানে টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে সাকিব আল হাসানের উন্নতি হয়েছে এক ধাপ।
ভারতের রবিচন্দ্রন অশ্বিন টেস্ট একাদশে অনিয়মিত হয়ে পড়েছেন ফলে তার রেটিং পয়েন্ট কমেছে। আর এ সুযোগেই উন্নতি হয়েছে সাকিবের। পঞ্চমস্থান থেকে চতুর্থস্থানে উঠেছেন সাকিব, রেটিং ৩৩৪। পঞ্চমস্থানে নেমে পড়া অশ্বিনের রেটিং ৩৩১।
