নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের নক্ষত্র গুলোর মাঝে জ্বল জ্বল করে জ্বলতে থাকা সবচাইতে উজ্জ্বল নক্ষত্রটি তিনি।রেকর্ড ভাঙ্গা ও নতুন রেকর্ড গড়ার মধ্যেই যেন খুঁজে পান সবটুকু সুখ। বলছি, বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের কথা। এই টাইগার রেকর্ড মেশিন এবার দাঁড়িয়ে আছেন জোড়া বিশ্বরেকর্ডের সামনে। আর মাত্র ২ টি উইকেট! নিজের ঝুলিতে আর দুটি উইকেট নিতে পারলে রেকর্ডবুকের অনন্য দুটি বিশ্ব রেকর্ডের তালিকায় শীর্ষেস্থানে আরোহণ করবেন সাকিব আল হাসান।
যে দুটি বিশ্বরেকর্ড অপেক্ষায় করছে সাকিবের জন্যঃ “আর মাত্র ২ উইকেট! আর মাত্র দুটি উইকেট লুপে নিলেই একসাথে জোড়া বিশ্বরেকর্ড গড়বেন সাকিব। দুটি উইকেট উদযাপনের মধ্য দিয়ে লাসিথ মালিঙ্গাকে টপকে আন্তর্জাতিক টি-টিয়েন্টিতে সর্বাধিক উইকেটের মালিক বণে যাবেন সাকিব। এছাড়া একই সাথে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রান ও ৬০০ উইকেটের অনন্য রেকর্ডটিও এককভাবে নিজের করে নিবেন তিনি।
আন্তর্জাতিক টি-টুয়েন্টি ইতিহাসের সর্বাধিক উইকেট শিকারীর তকমা গায়ে জড়াতে সাকিবের প্রয়োজন আর মাত্র ২ উইকেট। ১০৬ উইকেট নিয়ে সাকিব ইতিমধ্যে নিশ্বাস ফেলছেন শীর্ষে থাকা লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার ঘাড়ে! ১০৭ উইকেট নিয়ে এই মুহুর্তে টি-টিয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারী লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব ১ টি উইকেট নিলেই যৌথভাবে মালিঙ্গার সঙ্গে শীর্ষস্থানে পৌঁছে যাবেন, আর উইকেট সংখ্যা দুই হলে, ১০৮ উইকেট নিয়ে এককভাবে টি-টুয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারী বণে যাবেন বিশ্বসেরা অলরাউন্ডার। ২য় উইকেটের সাথে সাথে সাকিবের মুকুটে যুক্ত হবে একসাথে আরো একটি রেকর্ড পালক! এই মুহুর্তে ৬০০ আন্তর্জাতিক উইকেট থেকে মাত্র ২ উইকেট দূরে অবস্থান করছেন সাকিব। এই মুহুর্তে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের উইকেট সংখ্যা ৫৯৮ টি। আর ২ উইকেট নিলে বিশ্বের ২৩তম বোলার হিসেবে ৬০০ আন্তর্জাতিক উইকেটের মাইলফলক স্পর্শ করবেন তিনি, তবে এই জায়গায় সাকিবের এমন একটি কীর্তি রয়েছে যেটির ধারেকাছে নেই আর অন্য কেউ। আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে ৬০০ উইকেট ও ১২০০০ রান করার কোন নজির নেই। সাকিব ১২০০০ রান অনেক আগেই টপকে গেছেন ব্যাট হাতে।এবার ৬০০ উইকেটের বাধা টপকে সাকিব হয়ে যাবেন ১২০০০ রান ও ৬০০ উইকেটের এলিট ক্লাবের সিংহাসনে একক সম্রাট।
আজ নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টি-টুয়েন্টি সিরিজের ৩য় ম্যাচে সাকিবের সামনে সুযোগ রয়েছে অনন্য এই রেকর্ড গুলোর পাশে নিজের নাম বসানোর।
