রেকর্ড গড়ে ‘৬০’ রানে অলআউট নিউজিল্যান্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

মিরপুরে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড মাত্র ৬০ রান করে অলআউট হয়েছে। যা নিউজিল্যান্ডের ইতিহাসে এটিই সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড।

টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারে দলীয় ১ রানেই অভিষিক্ত রাচিন রবীন্দ্রকে ডাক উপহার দেন শেখ মেহেদী। তৃতীয় ওভারে দ্বিতীয় উইকেট এনে দেন সাকিব আল হাসান। এরপর আবারো জোড়া উইকেট শিকার করেন নাসুম আহমেদ। শেষদিকে আর ঘুরে দাঁড়াতে পারেনি নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপও। ১৮ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট হারিয়ে কিউইরা অলআউট হয় ৬০ রানে, ১৬.৫ ওভার ব্যাট করে।

সংক্ষিপ্ত স্কোর

টস : নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড : ৬০/১০ (১৬.৫ ওভার)
ল্যাথাম ১৮, নিকোলস ১৭
মুস্তাফিজ ১২/৩, মেহেদী ১৫/১

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »