বদলি হিসাবে দুই ক্রিকেটারকে দলে নিল রাজস্থান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বদলি হিসাবে রাজস্থান রয়্যালসের স্কোয়াডে আসলো আরও দুইটি পরিবর্তন। ইংল্যান্ডের দুই তারকা ক্রিকেটার জস বাটলার এবং বেন স্টোকসের বদলি হিসেবে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটার এভিন লুইস ও ওশান থমাস।

এর আগে কয়েকজন ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে স্থগিত করে দেওয়া হয়েছিল এবারের আসরটি।

তবে আসরের বাকি অংশ আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে সংযুক্ত আরব আমিরাতে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »