নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ভারতীয় অলরাউন্ডার স্টুয়ার্ট বিনি। একইসঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটেও আর দেখা যাবে না তাকে। ভারতের হয়ে ১৪টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।
মিরপুরে বাংলাদেশের বিপক্ষে মাত্র ৪ রানের খরচায় ৬টি উইকেট শিকার করেছিলেন তিনি।
অবসরের ঘোষণা দিয়ে বিনি বলেন,’‘আমি আপনাদের অবগত করতে চাই, আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে আমি অবসরের সিদ্ধান্ত নিয়েছি। সর্বোচ্চ পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করে আমি দারুণ উপভোগ করেছি এবং গর্বিত।’’
বিবৃতিতে বিনি আরও বলেন,’‘আমার ক্রিকেটীয় যাত্রায় বিসিসিআইয়ের ভূমিকায় কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের আস্থা ও বিশ্বাস দারুণ ছিল। কর্ণাটকের সমর্থন না পেলে আমার ক্রিকেট ক্যারিয়ার শুরুই হত না। এই দলকে নেতৃত্ব দেওয়া এবং শিরোপা জেতা অনেক সম্মানের।”
