রুটের সেঞ্চুরিতে রান পাহাড়ে ইংল্যান্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে বিশাল সংগ্রহ করেছে ইংল্যান্ড। টপ অর্ডারের ৩ হাফ সেঞ্চুরি এবং রুটের সেঞ্চুরিতে ভর করে ৪২৩ রান করেছে ইংল্যান্ড। দ্বিতীয় দিন শেষে ৩৪৫ রানের লিড পেয়েছে স্বাগতিকরা।

প্রথম ইনিংসে ভারতের দেয়া ৭৮ রানের লিডের বিপরীতে খেলতে নেমে ১২৯ ওভার ব্যাটিং করে ৮ উইকেট নিয়েছেন ৪২৩ রান জড়ো করেছে ইংল্যান্ড। দলের হয়ে ১৫৩ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬১ রান করেছেন রঢ়ি বাড়নাস। ১৯৫ বলে ১২ চারের সাহায্যে ৬৮ রান করেছেন অপর ওপেনার হাসিব হামিদ। তিন নম্বরে নেমে ১২৮ বলে ১১ চারের সাহায্যে ৭০ রানের ইনিংস খেলেছেন ডেভিড মালান। জো রুটের সাথে তৃতীয় উইকেটে ১৩৯ রানের জুটি গড়েন তিনি।

দলীয় ২৯৮ রানে মালান আউট হলে চতুর্থ উইকেটে জনি বেয়ারস্টকে নিয়ে ৫২ রানের জুটি গড়েন জো রুট। ৪৩ বলে ২৯ রান করে দলীয় ৩৫০ রানে আউট হন বেয়ারস্ট। এরপর কিছুটা দিক হারায় ইংল্যান্ড। দ্রুতই ফিরে যান জস বাটলার ৭(১২), মঈন আলি ৮(১৮) এবং সাম কারেন ১৫(৩০)। এক প্রান্তে দাড়িয়ে ক্যারিয়ারের ২৩ তম সেঞ্চুরি তুলে নেন জো রুট। ১৬৫ বলে ১৪ চারের সাহায্যে ১২১ রান করেন তিনি। ৩১ বলে ২৪* রানে নিয়ে ক্রিজে আছেন ক্রেইগ ওভারটন, ৬ বলে ০ রানে ব্যাট করছেন অলি রবিনসন। বল হাতে ৮৭ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার মোহাম্মদ সামি, ৮৬ রানে ২ উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ, ৮৮ রানে ২ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা।

সংক্ষিপ্ত স্কোরঃ ভারত ৭৮/১০ (৪০.৪ ওভার- প্রথম ইনিংস)
রোহিত ১৯, রাহানে ১৮;
অ্যান্ডারসন ৮-৫-৬-৩, ওভারটন ১০.৪-৫-১৪-৩ রবিনসন ১০-৩-১৬-২. কারান ১০-২-২৭-২

ইংল্যান্ড ৪২৩/৮(১২৯) দ্বিতীয় দিন শেষে
বার্নাস ৬১, হামিদ ৬৮, মালান ৭০, রুট ১২১, বেয়ারস্ট ২৯, অলি রবিনসন ২৪। বল হাতে বুনরা ২৭-১০-৫৮-১, সামি ২৬-৭-৮৭-৩, সিরাজ ২৩-৩-৮৬-২, জাদেজা ৩১-৭-৮৮-২।

নিউজক্রিকেট /রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »