অ্যালেনের বদলে বাংলাদেশে আসছেন হেনরি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশে আসার পরেই কোভিড-১৯ পজিটিভ হন ব্যাটসম্যান ফিন অ্যালেন। তার বদলে নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছেন পেসার ম্যাট হেনরি।

ইংল্যান্ডে দ্য হান্ড্রেড খেলে বাংলাদেশের আসার ৪৮ ঘণ্টা পরেই কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ আসে তার। দ্য হ্যান্ড্রেডেও একাধিক ক্রিকেটার ও স্টাফ করোনা পজিটিভ হয়েছেন। তবে অ্যালেনের সাথেই বাংলাদেশে আসা গ্রান্ডহোম আক্রান্ত হননি।

হেনরি আগামী ৩০ আগস্ট বাংলাদেশে আসবেন। তিনি বাংলাদেশ সফরের স্কোয়াডে না থাকলেও পাকিস্তান সফরের স্কোয়াডে ছিলেন। তবে দলের অভিজ্ঞতা ও গভীরতা বৃদ্ধির জন্যই হেনরিকে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »