নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ডের জন্য উপমহাদেশের কন্ডিশন বরাবরই অনেকটা চ্যালেঞ্জিং। কারণ বাংলাদেশের স্লো এবং টার্নিং উইকেটে রান করা আরও চ্যালেঞ্জিং। তবে সেই চ্যালেঞ্জ নিতে রীতিমত মুখিয়ে আছেন টম ব্লান্ডেল।
নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যানের দাবি, বাংলাদেশে এই চ্যালেঞ্জ জিততে পারলে বিশ্বের সব জায়গাতে প্রতিযোগিতা এবং ভালো করা সম্ভব। বাংলাদেশ সফরের জন্য নিজেদের প্রস্তুত করার চেষ্টা এবং নিজেকে চ্যালেঞ্জ করার প্রক্রিয়াতে বেশ খুশি ব্লান্ডেল।
এ প্রসঙ্গে ব্লান্ডেল বলেন,’‘আমি মনে করি আমরা যদি এই সফরের সামনের দিকে তাকাই তাহলে এটি কঠিন একটি সিরিজ হতে চলেছে। একটি সফরের জন্য প্রস্তুত করার চেষ্টা এবং নিজেকে চ্যালেঞ্জ করার প্রক্রিয়াটি উপভোগ করছি। নিজের ভালোটা পেতে আমি মনে করি বাংলাদেশের চেয়ে ভালো জায়গা আর নেই।’’
তিনি আরও বলেন,”বিশেষ করে নিজেকে চ্যালেঞ্জ জানানোর জন্য। আপনি যদি এখানে ভালো করতে পারেন তাহলে বিশ্বের যেকোনো জায়গায় প্রতিযোগিতা করতে পারবেন এবং ভালোও করতে পারবেন। এটা দারুণ ব্যাপার।”
