ডাক্তার বলেছে ক্রিকেট থেকে দূরে থাকতেঃ পাপন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টাইগারদের অন্যান্য সমর্থকদের মতো ম্যাচ হারলে মন খারাপ লাগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের। খারাপ লাগার পাশাপাশি ম্যাচ হারলে রীতিমত মেজাজ খারাপ হয় পাপনের।

বিসিবির বার্ষিক সাধারণ সভা শেষে আজ সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে পাপন বলেন,’‘আমার একটা খারাপ হলো বাংলাদেশ হারলে আমি নিতে পারি না। কারণ বাংলাদেশ হারলে আমার মেজাজ খারাপ হয়। আমার বউ-বাচ্চারা কেউ আমার সামনে আসে না।’’

তিনি আরও বলেন,”আমার মতো আরও অনেকেই আছে যারা হার মেনে নিতে পারে না। এতটা খারাপ লাগে…। এটা আসলে অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে যে যা নিয়ে আমার আগে ধারণা ছিল না।’’

শারিরীক অসুস্থতার কারণে ডাক্তার পাপনকে ক্রিকেট থেকে দুরে থাকার পরামর্শ দিয়েছেন। বোর্ডে থাকলেও যেন মেজাজ খারাপ কিংবা অন্যান্য বিষয়গুলো না করেন সে কথা বলেছেন ডাক্তাররা।

পাপন বলেন,”ডাক্তারের পক্ষ থেকে আমাকে বারবার বলা হয়েছে যে ক্রিকেট থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে সরে যেতে। অন্তত বোর্ডে থাকলেও এই জিনিসগুলো যেন না করি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »