করোনায় আক্রান্ত মিসবাহ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তান দলের প্রধান কোচ মিসবাহ উল হক। সিরিজ খেলতে পাকিস্তান দল এখন ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছে। গেল মঙ্গলবারই সিরিজের শেষ টেস্টে ১০৯ রানের জয় পেয়েছে পাকিস্তান।

সিরিজ শেষ করেই প্রধান কোচের করোনায় আক্রান্ত হওয়ার দুঃসংবাদ শুনতে হয়েছে দলটিকে। মিসবাহর করোনায় আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)।

সিরিজ শেষে দেশে ফিরে যাওয়া কথা ছিল পাকিস্তান দলের। যদিও দলের সঙ্গে ফেরা হচ্ছে না মিসবাহর। আগামী ১০দিন তাকে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।
এই সময়ের মধ্যে দুইবার কোভিড পরীক্ষায় নেগিটিভ হলেই দেশে ফেরার অনুমতি পাবেন পাকিস্তানের এই প্রধান কোচ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »