নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ উভয় দেশের টিভি চ্যানেলেই সম্প্রচার করা হবে।
আগামী ১লা সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকাল ৪টা থেকে।
চলতি মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। কিন্তু অস্ট্রেলিয়ার কোনো মিডিয়া সিরিজটি সম্প্রচার করেনি। যদিও সিরিজ হারার পরে তারা বেশ সমালোচিত হয়েছেন। তবে নিউজিল্যান্ড আর সেই ভুল করেনি। তাদের দেশে সরাসরিই বাংলাদেশ সিরিজের ম্যাচগুলো দেখা যাবে।
বাংলাদেশে দুইটি টিভি চ্যানেল, টি-স্পোর্টস ও গাজী টিভি (জি টিভি) টেলিভিশনের ম্যাচগুলো সম্প্রচার করবে। টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেলেও দেখা যাবে ম্যাচগুলো। এছাড়া বাংলাদেশের র্যাবিটহোলে সবগুলো দেখা যাবে। নিউজিল্যান্ড এই সিরিজ দেখাবে কেবল স্পার্ক স্পোর্টস।
